পানার চাপে ভেঙে গেল কাঁসাই নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। আর এর ফলে পাঁশকুড়াতে বিছিন্ন হলো দুই পারের যোগাযোগ।
দীর্ঘ ৩০ বছর ধরে পানার চাপ ও জলের তোড়ে ভাঙছে ডোম ঘাটে কাঁসাই নদীর ওপরে তৈরি বাঁশের সাঁকো। প্রশাসনের কাছ থেকে শুধু প্রতিশ্রুতিই মেলে কাজের কাজ কিছুই হয়না বলে অভিযোগ এলাকাবাসীর। এর মধ্যেই বর্ষা নামতে
ফের পাঁশকুড়া এলাকায় পর পর বেশ কয়েকটি দুই পারের সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে যায় গত কয়েক দিনে ।
তারমধ্যে পাঁশকুড়ার ডোমঘাটের বাসের সাঁকো ভেঙে যায় পানার চাপ ও জলের তোড়ে। অভিযোগ এই সাঁকো ভেঙ্গে যাওয়ায় পাঁশকুড়া ব্লকের থেকে যোগাযোগ স্তব্ধ হয়ে গেল অপর প্রান্তের ১৪ টি মৌজার।
জানা গেছে এই বাসের সাঁকো দিয়ে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত ছিলো। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর স্তব্ধ দুই প্রান্তের যোগাযোগ।
।
স্থানীয়দের থেকে জানা গেছে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় প্রতিবারই পারাপারের মাধ্যম হয়ে ওঠে নৌকো।
উল্লেখ্য কাঁসাই নদীর স্রোতের মধ্য দিয়ে নৌকো
চালানোর সময় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। এমনকি বেশ কয়জন রোগীর মৃত্যুও হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার ঘুর পথে হাসপাতাল
স্কুল যেতে হয় সহ ছাত্র-ছাত্রীদের, রোগীদেরকেও একই সমস্যায় পড়তে হয় । তাই অবিলম্বে কংক্রিটের সেতুর দাবি তুলেছেন এলাকাবাসী।







