রাজ্যের শাসক দল তৃণমূলের মহিলা সংগঠনের রাজ্য কমিটিতে ফের সহ -সভাপতি হলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বাসিন্দা শিখা মাইতি।এর আগে ২০১৯ সালে তৃণমূলের মহিলা কংগ্রেস কমিটির রাজ্য সহ-সভাপতি ছিলেন শিখা দেবী।
বুধবার সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছেন। ১৫ জন সহ- সভাপতির মধ্যে রয়েছেন তমলুক শহরের শিখা মাইতি।
উল্লেখ্য শিখা মাইতি ১৯৯৮ সালে তৃনমূল প্রতিষ্ঠার সময় মহিলা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভানেত্রী ছিলেন । গত ২০১০ সালে তাম্রলিপ্ত পুরসভার ভোটে তৃণমূল কংগ্রেসের ১৬ নং ওয়ার্ডে প্রার্থী হিসাবে জিতে কাউন্সিলর হন। স্বাস্থ্য ভবনের মেম্বার ও ছিলেন । দল ক্ষমতায় আসার পরে ওয়েস্টবেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হন শিখা মাইতি

Post Views: 106





