Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

এক দেশ এক নির্বাচন সম্পর্কিত আলোচনা সভা

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার প্রজ্ঞানন্দ ভবনে অনুষ্ঠিত হলো “এক দেশ এক নির্বাচন ” সম্পর্কিত আলোচনা সভা। যার উদ্দেশ্য হলো উন্নত ভারত গড়ার লক্ষ্যে একটি ধাপ এগানো। যা দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সাংগঠনিকভাবে নিয়ে যাওয়ার জন্য বিজেপি দলের পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভার মূল ব্যবস্থাপক হলেন সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট।

সভায় প্রধান বক্তা ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত তমলুক সাংগঠনিক জেলার বিজেপি দলের ৪৪ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধানগন। এছাড়াও ছিলেন অন্যান্য সদস্য সদস্যবৃন্দ।

Related News

Also Read