Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। পটাশপুরে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙ্গচুরে অভিযুক্ত তৃনমূল ।।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের বড়হাট গ্রাম পঞ্চায়েতের বড়হাট ২ নং বুথে বিজেপি প্রার্থীর বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠলো শাসক দল তৃনমূলের বিরুদ্ধে।আরো অভিযোগ শুধু হামলা নয়,প্রার্থী পদ প্রত্যাহার না করলে প্রাণনাশ করার হুমকীও দেওয়া হয়েছে ।যদিও তৃনমূল এইনভিযোগ অস্বীকার করেছে।


মহিলা বিজেপি প্রার্থী কবিতা সিট-এর অভিযোগ গতকাল রাতের অন্ধকারে বেশ কয়েকজন দুষ্কৃতি এসে বাড়ি ভাঙচুর করে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় বাড়ির এসবেস্টার গুলি। পাশাপাশি বিজেপি প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য ধমক দেওয়া হয়। মনোনয়ন প্রত্যাহার না করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ওই মহিলা বিজেপি প্রার্থী তিনি এখন আতঙ্কে রয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি প্রার্থী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ। যদিও পুলিশের কাছ থেকে কোন রকম আশ্বাস পানি বলে জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী।


যদিও এই বিষয়ে পটাশপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি পণ্ডা তিনি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কোনভাবেই তৃণমূল জড়িত নয় । বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বলে এমনটাই দাবি তৃণমূল নেতা।

Related News

Also Read