Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

বিয়ের দাবিতে প্রেমিক ভাসুরপোর বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা কাকিমা !

বিয়ের দাবিতে প্রেমিক ভাসুরপোর বাড়ির সামনে অনশনে বসলেন প্রেমিকা কাকিমা। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে অনশন। প্রথম দিন সেই ভাবে জানাজানি না হলেও পরের দিন থেক্র বিষয়টি জানাজানি হতেই ঘটনা স্বচক্ষে দেখতে প্রেমিকের বাড়ির সামনে ভিড় জমাচ্ছে মানুষজন।

বাংলাদেশের উত্তর জনপদ জেলা লালমনিরহাটের হাতীবান্ধায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।প্রেমিকা কাকামি দুই সন্তানের মা ।ভাসুরপো প্রেমিকের নাম জাকিরুল ইসলাম।

গত চার বছর ধরেই কাকিমার প্রেমে মজেছিলেন জাকিরুল ইসলাম নামের এই যুবক। সেই প্রেমের টানে শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন দুজনে। সব ঠিকঠাক চলছিলো গোল বাঁধে প্রেমিকা চাইলেও প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায়। তাই বিয়ের দাবিতে প্রেমিক ভাসুরপোর উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের বাড়িতে অনশন ধর্ণায় প্রেমিকা!

এদিকে প্রেমিকা কাকিমা অনশনে বসতেই বেপাত্তা পেশায় রং মিস্ত্রী ‘প্রেমিক’ যুবক।

Related News

Also Read