Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

প্রায় ৫০টি মাটির প্রতিমা দুষ্কৃতীরা ভাঙ্গায় উত্তেজনা তমলুকে

মাঝে আর মাত্র একটা দিন,তারপরেই লক্ষী পূজা।এরমধ্যেই শুক্রবার মধ্য রাতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের গণপতিনগরে প্রায় ৫০টি নির্মিয়মান প্রতিমা ভেঙে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ালো।

তমলুকের হলদিয়া মেছেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে উত্তর নারকেলদা হাটের কাছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি মৃৎ শিল্পালয়ে হামলা চালায় বলে অভিযোগ। জানা গেছে অনিল চাকড়া নামের এক শিল্পীর ঠাকুর তৈরীর কারখানায় এই হামলার ঘটনা ঘটেছে। যেখানে একাধিক লক্ষী প্রতিমা ও কালি প্রতিমা তৈরি হচ্ছিল। লক্ষ্মী ঠাকুর ও কালী ঠাকুরের প্রায় ৫০টি মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ।

শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত নিমতৌড়িতে হাই রোড সংলগ্ন গণপতি নগরে (উত্তর নারকেলদা হাটের কাছে) এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বাংলাদেশের মত এই রাজ্যেও হিন্দুরা আক্রান্ত এই অভিযোগ তুলে জাতীয় সড়কের কাছে নিমতৌড়ির ডিএম অফিসের সামনে পথ অবরোধ করলো বিশ্ব হিন্দু পরিষদ। প্রায় এক ঘন্টায় বিক্ষোভ চলে। শেষে পুলিশে হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

পুলিশ জানিয়েছে কি কারনে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।

Related News

Also Read