Select Language

[gtranslate]
২৬শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ৯ই এপ্রিল, ২০২৬ )

মহারাষ্ট্রে দিদি নেই,তাই এক মাসেই বন্ধ লক্ষীর ভান্ডার: দেব

 

আগে যখন স্কুলে পড়তাম পাশের বন্ধুটা হিন্দু কিংবা মুসলিম বুঝতাম না। কিন্তু আজকে ধর্মের বীজটা এমন জায়গায় চলে গেছে পাশে দুটো হিন্দু এবং দুটো মুসলিম বাড়ি থাকলেও চর্চা চলে। আমাদের মনে হচ্ছে যে জিতবে সে মন্দির করবে অথবা মসজিদ করবে। কিন্তু কোনো নির্বাচন মন্দির কিংবা মসজিদের জন্য হয় না। এই নির্বাচন মানুষকে আগলে রাখার জন্য হয়। আপনারা ধর্মের রাজনীতির ফাঁদে পড়বেন না।হলদিয়া ও মহিষাদলে তৃনমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে আহ্বান জানালেন
তৃনমূলের স্টার প্রচারক অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী(দেব)।

বুধবার দুপুরে প্রথমে হলদিয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী তাপসী মন্ডলের সমর্থনে দুর্গাচক থেকে চৈতন্যপুর পর্যন্ত একটি র‍্যালি করেন দেব। এরপর মহিষাদল বিধানসভার প্রার্থী তিলক কুমার চক্রবর্তী সমর্থনে দ্বারিবেড়িয়া স্কুল মাঠে জনসভা করেন দেব। সেখান থেকে তৃণমূলের উন্নয়নের ওপর ভরসা রেখে আগামী বিধানসভা নির্বাচনে জোড়া ফুল প্রতীকের ওপর ভোট দেওয়ার আহ্বান জানান দেব।

বলেন লক্ষ্মীর ভান্ডারকে যারা বলছিলো ভিক্ষা,যারা বলছিলো নির্বাচনে ভাঁওতা দিচ্ছে,এক দুই মাস পর টাকা দেওয়া সম্ভব নয় তারা নিজেরা ভোটে জেতার জন্যে দিদির দেখানো পথে মহারাষ্ট্রে টাকা দেওয়া শুরু করেছিল। কিন্তু সেখানে মমতা দিদি নেই,তাই এক মাসের মধ্যে বন্ধ করে দিয়েছে।

Related News

Also Read