Select Language

[gtranslate]
৭ই ফাল্গুন, ১৪৩২ শুক্রবার ( ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ )

বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতি তৃনমূলের দখলে

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের মাজলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্যানেল জয়ী হলো।

 

শুক্রবার সকালে বোর্ড অফ ডাইরেক্টর এর সভা হয় সেই সভায় পরিচালক মন্ডলী গঠন হলো। সমিতি পরিচালন ব্যবস্থায় সভাপতি হলেন দিলীপ বর , সহ-সভাপতি বিশ্বজিৎ পাত্র, সম্পাদক ফাল্গুনী শাসমল, প্যানেল চেয়ারম্যান হিমাংশু মেইকাপ নির্বাচিত হন।

 

প্যানেলের সকল নির্বাচিত পদাধিকারীদের শুভেচ্ছা জানান আই এন টি টি ইউ সি র রাজ্য সম্পাদক তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, মাজিলাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভুরাম দাস, মাজিলাপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা নিতাই ঘোড়াই। ২০২৫ সালের আগস্ট মাস থেকে নির্বাচন প্রক্রিয়া চলছিল। প্রায় দু বছর এর বেশি সময় ধরে পরিচালকমন্ডলী হীন ভাবে অ্যাডমিনিস্ট্রেটর এর মাধ্যমে সমিতি চলছিল। এরপর থেকে পরিচালক মন্ডলের তত্ত্বাবধানে সমিতির কাজকর্ম চলবে বলে জানা গেছে।

Related News

Also Read