Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলে মার গুনধর ছেলের, ভাইরাল ভিডিও

অপরাধ তিনি বৃদ্ধ,অপরাধ বয়স জনিত রোগের কারনে তাঁর শারিরীক নানান সমস্যা আছে । আর সেই অপরাধের জেরে তাঁকে নিত্যদিন অমানবিক ভাবে প্রহৃত হতে হয় নিজের ছেলের হাতে ।অভিযোগ সব জেনেও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক ব্যাক্তিরা চুপ থেকেছে দিনের পর দিন।

প্রতিদিনের এই অত্যাচারের ঘটনা সহ্য হয়নি এক প্রতিবেশীর। কি ভাবে বৃদ্ধ বাবাকে মাটিতে ফেলে মারধর করছে ছেলে। তারপর তাঁকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে সেই গুনধর। নিত্যদিনের এই নক্কারজনক ঘটনার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তিনি । নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিও।


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার ১১ নং ওয়ার্ডে দুর্গাচক থানার হলদিয়া হাইস্কুল এলাকার ঘটনা। আক্রান্ত বৃদ্ধের নাম মন্টু মিস্ত্রি।পরিবার সুত্রে জানা গেছে এই ব্যাক্তির বয়স আনুমানিক ৭০ বছর। আর গুণধর ছেলের নাম সঞ্জয় মিস্ত্রি। প্রাথমিক ভাবে জানা গেছে শনিবার সন্ধ্যার ঘটনা এটি। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের নজরে পোস্টটি এসেছে বলে জানা গেছে। ইতি মধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত বিষয়ে খতিয়ে দেখা শুরু হয়েছে। অন্য দিকে এই ভিডিও ভাইরাল হতেই সারা জেলা জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।

Related News

Also Read