পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ী পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার
বিমান বন্দ্যোপাধ্যায় ।রবিবার দুপুরে তিনি মহিষাদলে আসেন।মহিষাদল বাজারের পিতল কাঁসার দোকানের শিল্পীদের হাতে তৈরি একটি কালিমার মূর্তি বিমান বন্দ্যোপাধ্যায়কে উপহার দেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
বিমান বন্দ্যোপাধ্যায় প্রথমে গেঁওখালি ত্রিবেণী সঙ্গমে যান। তারপর মহিষাদল রাজবাড়ী পরিদর্শন করার জন্য রাজবাড়ীর চত্বরে উপস্থিত হন।


এদিন স্পিকারের সাথে রাজবাড়ীতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, মহিষাদল উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল ও মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস প্রমূখ।


Post Views: 91





