Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এগরায়।

মন্দির চুরির ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার কাপাসদা গ্রামে চাঞ্চল ছড়ায়।  গভীর রাতে দুস্কৃতকারীরা কাপাসদা গ্রামের প্রাচীন কালী মন্দিরে দরজা ভেঙে প্রায় ৩০ ভরি রুপোর গহনা সহ সোনার গহনা ও পুজোর আসবাবপত্র নিয়ে পালায়। পাশাপাশি প্রণামী বাক্স ভেঙ্গে প্রায় ১৫০০০ টাকা লুট করে নিয়ে যায়।এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশে অভিযোগ করলে এগরা থানার পুলিশ সকাল দশটার সময় গিয়ে সরেজমিনে মন্দির পরিদর্শন করে।

পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   এলাকাবাসীর দাবি দ্রুত দুস্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এগরা পটাশপুর প্রভৃতি এলাকায় একের পর এক মন্দির চুরির ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Related News

Also Read