১৫ দফা দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের হলদিয়া টাউন কমিটির উদ্যোগে হলদিয়া পৌর প্রশাসক এর নিকটে স্মারকলিপি প্রদান করা হল। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের নেতৃত্ব প্রণব দাস, সুদর্শন মান্না, বারিদবরণ মহান্তি, মহিলা নেত্রী কাজল দাস সহ শতাধিক কর্মী সমর্থকের উপস্থিতিতে মিছিল সহর পরিক্রমা ও পথসভার পর স্মারকলিপি প্রদান করা হয়।

পৌর প্রশাসক হলদিয়া মহকুমার মহকুমা শাসক প্রতিটি দাবির বিষয়বস্তু ধরে আলোচনা করেন। এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্বদের বলেছেন কোথায় কোথায় কি কি ধরনের কাজ ঘাটতি রয়েছে তা নির্দিষ্ট করে তুলে ধরলে তিনি সেইসব কাজগুলি করবার জন্য উদ্যোগ গ্রহণ করবেন নলে প্রতিশ্রুতি দিয়েছেন।প্রদেশ কংগ্রেসের ঘোষিত কর্মসুচি পালনে মহিষাদল ব্লক কংগ্রেস মহিষাদল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে আবাস যোজনা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত দের অনুদান বিষয়ে স্মারক পত্র প্রদান করা হলো।দাবি জানাতে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক কংগ্রেস সভাপতি তাপস মাইতি সহ হলদিয়া মহকুমা কংগ্রেস সভাপতি শশাংক মাজী, সন্তোষ গোস্বামি,রঘুনাথ কামিলা,সুকুমার ভৌমিক ও অনেকে।বুধবার প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অনুযায়ী কাঁথি ৩ ব্লকের বি ডিও র কাছে কাঁথি ৩ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবির ভিত্তিতে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন প্রদান করা হয় । এই ডেপুটেশনে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সদস্য – রাজদুলাল নন্দ , অমৃত কুমার দাস , পিন্টু করণ , শ্রীমন্ত মন্ডল , ভগীরথ বেরা , বিষনুপদ মাইতি প্রমুখ ।






