Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

পথশ্রী–৪’ প্রকল্পে:এগরার দু’জায়গায় ঢালাই রাস্তার শিলান্যাস

‘পথশ্রী–৪’ এবার বাস্তবের পথে আরও এক ধাপ এগোল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। শনিবার পটাশপুর ২ ব্লকের সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর চৌমুখে গুরুত্বপূর্ণ রাস্তায় ঢালাই রাস্তার শিলান্যাস ও কাজের সূচনা হলো। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে ডব্লিউবিএসআরডিএ–এর মাধ্যম

 

এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। তিনি জানান, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর যে দাবি ছিল, তা পূরণ করতেই ঢালাই রাস্তার কাজ শুরু করা হয়েছে।

 

কেন জরুরি ছিল এই রাস্তা?এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু গ্রামের মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে কাদা ও জল জমে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠত। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, রোগী ও সাধারণ মানুষ পড়তেন চরম দুর্ভোগে।

 

এই সমস্যাগুলির কথা মাথায় রেখেই দ্রুত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে বলে জানান বিধায়ক ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি আরও আশ্বাস দেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ করে রাস্তা চলাচলের উপযোগী করে তোলা হবে, যাতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হয়।

 

উৎসবের আবহে শিলান্যাসকে ঘিরে এদিন ছিল রীতিমতো উৎসবের পরিবেশ। ঢাকঢোলের তালে তালে ও উপস্থিত জনতার উচ্ছ্বাসে ঘটা করে শুরু হয় রাস্তা ঢালাইয়ের কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় স্বস্তি ও আনন্দে মুখর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, বিডিও শঙ্খ ঘটক, ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মালিক আলি, দুর্গাপদ পাহাড়ি ও গোলকেশ নন্দ গোস্বামী- সহ অন্যান্য জনপ্রতিনিধি ও এলাকার বহু মানুষ।

Related News

Also Read