Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা

শনিবার  সকাল থেকেই সৈকত শহর দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। আনন্দে মেতেছে পর্যটকরা।দিঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বইছে ৪০-৫০ কিমি বেগে  ।১৯ থেকে ২২শে জুলাই পর্যন্ত এমনটাই পূর্বাভাস দিয়েছি আলিপুর আবহাওয়া দপ্তর।

আবওহাওয়া দফতরের খবর পেয়ে গত শুক্রবার রাত থেকেই পর্যটকের ঢল নেমেছে দিঘা সমুদ্র সৈকতে । প্রবল বাতাসের জেরে  দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাড়োয়াল টপকে জল আসছে রাস্তায়।

ঝড়ো হাওয়ার সাথে মাঝে মধ্যে হচ্ছে বর্ষা। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ৪০-৫০ কিমি প্রতি ঘন্টায় বইবে, তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পর্যটকদের সমুদ্র স্নানে কড়া নজরদারি চালাছে দিঘা থানার পুলিশ ও নুলিয়ারা

Related News

Also Read