প্রদীপ কুমার সিংহ:-বন মহোৎসব উপলক্ষে সাত দিনব্যাপী বিভিন্ন জায়গা বৃক্ষরোপণ অনুষ্ঠান চলছে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর সুবুদ্ধিপুর কলপুকুরের পুলকিত সমাজের পরিচালনায় এক বৃক্ষ রোপন কর্মসূচি হয়। এই সংস্থার সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় বোন মহৎসব ১৪ জুলাই থেকে আরম্ভ হয়েছে তা চলবে ২০ জুলাই২০২২ তারিখ পর্যন্ত। এই সংস্থার পক্ষ থেকে প্রায় পাঁচশো একটি বৃক্ষ রোপনের কর্মসূচি নিয়েছে।

রবিবার সকালে বারুইপুরে শাসন ,বলরামপুর,বারুইপুর স্টেশন পার্শ্বত এলাকা শাহজাহান রোড শান্তিনিকেতন নার্সিংহোমের পাশে একটি বাগানে ও বিকালে জয়নগরের আশেপাশে মথুরাপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকায় প্রায় ২০০ উপর বৃক্ষরোপণ করে। এই গাছ গুলোর মধ্যে ফল , ফুল সহ শিশু গাছ, মেহোগনি গাছ, সোনা চুরি, আমলকি, পাইন ,দেবদারু বিভিন্ন রকমের গাছ ছিল। এই বৃক্ষ রোপনের সহযোগিতা করেছিলেন ডা:রিমা সুলতানা, ডা: তামিম রহমান সমাজ সেবিকা রোকেয়া সুলতানা দেবব্রত মালিক ডা: আরিফা সুলতানা সহ বিশিষ্ট ব্যক্তিরা।






