Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

নিখোঁজ নাবালিকাকে  উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ

নিখোঁজ নাবালিকা কে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করল পটাশপুর থানার পুলিশ।গত ২৪ মে পটাশপুর থানার নৈপুর গ্রাম পঞ্চায়েতের পানবাজার সংলগ্ন এলাকা থেকে এক নাবালিকা আত্মিয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকেরা তার খোঁজ না পেয়ে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করে।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় নৈপুর গ্রাম পঞ্চায়েতের বাঙ্গুরচক মোড় থেকে নাবালিকা কে উদ্ধার করে।নাবালিকা উদ্ধার হলেও অপহরণকারীকে গ্রেফতার করা যায়নি।শুক্রবার উদ্ধার হওয়া নাবালিকাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার গোপন জবানবন্দি গ্রহণ করেন।

Related News

Also Read