Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপিতে ভাঙন

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধান বিরোধীদল বিজেপিতে ভাঙ্গন ধরলো।শাসক দল তৃণমূলে যোগদান করলেন ময়নার বিজেপি নেতা আলোক বেরা।

রবিবার তমলুকের বিধায়ক তথা শাসক ফলের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র বিধায়ক কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

জানা গেছে অলোক বেরা ময়না দক্ষিণ মন্ডলের সভাপতি ছিলেন বর্তমানে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য ছিলেন। এলাকায় দাপুটে নেতা বলে পরিচিত আলোক বেরা। পঞ্চায়েত এর আগে এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব।

Related News

Also Read