Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বাবার নিথর দেহ শ্মশানে কলম হাতে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মধুমিতা কর। তার সিট পড়েছে সবং ব্লকের দশগ্রাম হাইস্কুলে। বার্ধক্য জনিত কারণে তার বাবা রবিবার গভীর রাতে বাড়িতে মারা যায়। সোমবার সকালে তার বাবার নিথর দেহ শ্মশানে দাহ করার জন্য নিয়ে যায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা, সেই সময় চোখের জল লুকিয়ে কলম হাতে পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় মধুমিতা কর। তার জীবনের বড় পরীক্ষার আগেই সে পিতৃ হারা। তাই বাবার মৃত্যুর দুঃখ বুকে চেপে রেখে সোমবার সে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। তাকে পাশে থেকে সাহস যোগায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য ছাত্রছাত্রীরা। যার ফলে ওই ছাত্রী সোমবার কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষা দেয়। তবে তার পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায় এবং বাকি পরীক্ষাগুলি সে দেবে বলেও জানায়।

Related News

Also Read