Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। ২৮তম জেলা বইমেলা সমাপ্ত ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনার ২৮ তম জেলা বইমেলা শেষ হলো সোমবার। এবারে এই বইমেলা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রেল মাঠে।

উদ্বোধন হয়েছিল ২০ ডিসেম্বর।শেষ হয় ২৬ ডিসেম্বর। সাত দিন ব্যাপী এই বই মেলায় ৬৫ টি বুক স্টল ছিল। কলকাতায় বিভিন্ন নামি প্রকাশনী এই বই মেলাতে অংশগ্রহণ করেছিল। এই বই মেলা উদ্বোধন করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বেশ কিছু লেখকের বই এই মেলাতে উদ্বোধন হয়।
এই মেলায় ঘিরে সাত দিনই ছিল গান, আবৃত্তি, বিভিন্ন প্রসঙ্গে ডিবেট,তরজা, নাটক সহ ইত্যাদি অনুষ্ঠানে স্থান পেয়ে ছিল।

বইমেলা শেষে মেলা কমিটির এক আধিকারিক বলেন দক্ষিণ ২৪ পরগনা এইরকম বইমেলা অন্য কোন জেলায় হয়নি। এবারে এই বইমেলা মানুষের মনে খুব আকৃষ্ট করেছে। সেই সঙ্গে তিনি আরো বলেন বইপ্রেমী মানুষ বই কিনে স্টল গুলির মালিকদের ব্যবসার লাভ বাড়িয়েছে।

অনুষ্ঠানে বিধানসভার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব ছিলেন তিনি বলেন বারুইপুরে এই বইমেলায় অনেক বইমেলাকে হার মানাবে তিনি আরো বলেন কলকাতা বইমেলায় লোকে যেমন যায় জেলা বই মেলাতেও বইপ্রেমী মানুষরাও আসে। তিনি বলেন বারুইপুরে যেমন পিয়ারা বিখ্যাত তেমনি এবছরের বই মেলাতে ভালো ভিড় হয়েছে। এই বইমেলায় বুক স্টলের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় বেশ কিছু ব্যবসায়ী ভালো ব্যবসা করেছে। আবার বেশ কিছু ব্যবসায়ী মোটামুটি ব্যবসা হয়েছে। তবে এবারে এই বইমেলায় বাচ্চাদের যেমন গল্প বই বিক্রি হয়েছে তেমনি অন্য গল্প বই ভালো কিনেছে বইপ্রেমী মানুষ।



এই বইমেলা কমিটির এক সদস্য জানান বারুইপুরে এই বইমেলা সার্বিকভাবে ভালো মেলা হয়েছে। সরকার যদি আগামী দিনে এই জেলা বইমেলায় বারুইপুরে যদি করে তাহলে আগামী দিনে আরো মানুষ এখানে ভিড় করবে। এইদিন মেলা কমিটির পক্ষ থেকে একটি বই উদ্বোধন হয়।

Related News

Also Read