Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন আলকারাজ ।।

যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের সিঙ্গলসে এলো নতুন চ্যাম্পিয়ন । মাত্র ১৯ বছরের তরুণ কার্লোস আলকারাজের হাতে প্রথমবার যুক্তরাষ্ট্র ওপেনের ট্রফি উঠল। 

ফাইনালে আলকারাজের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরওয়ের ক্যাসপার রুড । চার সেটের লড়াইয়ের পরে শেষ হাসি হাসলেন আলকারাজই। ম্যাচের ফল তাঁর পক্ষে ৬-৪,২-৬,৭-৬,৬-৩। 

জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যামের সঙ্গে এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠে এলেন তিনি। যুক্তরাষ্ট্র ওপেন শুরু হওয়ার আগে তিনি চার নম্বরে ছিলেন।
স্বভাবতই ট্রফি জিতে আবেগে ভেসে গিয়েছেন আলকারাজ। পেশাদার সার্কিটে এখনও তাঁকে শিশু বলেই মনে করেন অনেকে। কিন্তু আলকারাজের এই সাফল্যের পর তাঁকে কুর্নিশ জানিয়েছেন প্রতিপক্ষ রুড থেকে শুরু করে টেনিস জগতের বহু তারকা। 

Related News

Also Read