আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের ৩২২ মাল্টিপল ডিস্ট্রিক্টের ঘোষিত “ওয়ান মাল্টিপল ওয়ান এক্টিভিটি” রূপায়নে ফরিদপুরের অনাথ ও বৃদ্ধা আবাসিকদের মাংস ভাত খাওয়ালো কাঁথি লায়ন্স ক্লাব।
লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর রিজিওন চেয়ারম্যান সুবিমল মাইতি জানিয়েছেন চলতি মাসের ১১ তারিখ থেকে ১৭ তারিখ এর মধ্যে দুস্থ অসহায় মানুষদের হাতে খাওয়ার তুলে দেওয়ার কর্মসূচী নেওয়া হয়েছে।
সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে বুধবার কাঁথি ১ ব্লকের ফরিদপুর বিবেকানন্দ লোক শিক্ষা নিকেতন পরিচালিত অনাথ ও বৃদ্ধাশ্রমের ১৬২ জন আবাসিককে বসিয়ে খাওয়ানোর ব্যাবস্থা করে কাঁথি লায়ন্স ক্লাব।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা,সার্ভিস চেয়ারম্যান কমলেশ মাইতি,ভাইস প্রেসিডেন্ট তপন সাহু,ট্রেজারার অশোক সাহু প্রমুখ উপস্থিত ছিলেন।

Post Views: 84





