Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি

তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবস এর প্রস্তুতি সভা হল কাঁথি দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুরে। সভায় সভাপতিত্ব করেন ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার শীট।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা আহবায়ক ও কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, ব্লক যুব তৃণমূলের সভাপতি দীনেশ দাস, মাহমুদ হোসেন, অজিতেশ পাহাড়ি, রাহেদ উদ্দিন, বলাই লাল পয়ড়্যা সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন। উপস্থিত ছিলেন সমস্ত অঞ্চল তৃণমূলের সভাপতি, সহ-সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ বুথ কমিটির লোকজন। সিদ্ধান্ত হয় একুশে জুলাই প্রচারে ১৪ জুলাই কাঁথি শহরে একটি ঐতিহাসিক পদযাত্রা পরিক্রমা করবে।

Related News

Also Read