Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

কাঁথিতে ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ইনফ্লুভ্যাক টেট্রা ক্যাম্প

লায়ন্স ক্লাব অব কন্টাই এর উদ্যোগে আজ ভোলানাথ চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত হল ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ইনফ্লুভ্যাক টেট্রা ক্যাম্প।শিবিরে ৯২ জনকে আজকে এই ভ্যাকসিন দেওয়া হল।

 

প্রদীপ প্রজননের মাধ্যমে এই ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দজী মহারাজ। তিনি নিজে সর্বপ্রথম ভ্যাকসিনটি নেন। স্বাগত ভাষণ দেন কাঁথি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট তপন কুমার সাহু।শিবির পরিচালনা করেন সুস্মিত মিশ্র। ভ্যাকসিনেশন কমিটির

 

কাঁথি লায়ন্স ক্লাবের ভ্যাকসিন কমিটির চেয়ারপারসন ডা: নন্দিতা পট্টনায়ক ক্লাবের পরবর্তী ভ্যাকসিনেশন কর্মসূচি ব্যাখ্যা করেন। ভ্যাকসিন গুলি নেওয়ার গুরুত্ব, পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন ডা: অনুতোষ পট্টনায়ক।

শিবির পরিচালনায় সহযোগিতা করেন ক্লাব সদসস্য মৌ প্রামানিক, বারিদ বরন মন্ডল , সেক্রেটারি উৎপল কান্তি প্রধান , সুতপা বায়েন চ্যাটার্জী, রনেন্দ্রনাথ দাস রমেন্দ্র নাথ দাস প্রমুখ।

 

 

ক্লাব সুত্রে জানা গেছে পরবর্তী ক্যাম্প আগামী ১৫ ফেব্রুয়ারি হবে। সেদিন নিউমোনিয়ার ভ্যাকসিন প্রেভনার ২০ এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ইনফ্লুভ্যাক টেট্রা দেওয়া হবে। নাম লেখানো শুরু হয়েছে ভোলানাথ চক্ষু হাসপাতালে।

Related News

Also Read