Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। প্রয়াত হলেন উত্তর প্রদেশের নেতাজী মুলায়ম সিংহ যাদব ।।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিংহ যাদব প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর।

সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে এই হাসপাতালেই তিনি ভরতি ছিলেন ২২ সেপ্টেম্বর থেকে। সোমবার সমস্ত লড়াই শেষ হল। জাতীয় রাজনীতির এত বড় এক ব্যক্তিত্বের প্রয়াণে শোকের ছায়া সংশ্লিষ্ট মহলে।



সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দু’বছর থেকেই অসুস্থ। ২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিস। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। 

Related News

Also Read