Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। বে-আইনি কয়লার কারবারির সাথে কয়লামন্ত্রীর ছবি ভাইরাল ।।

কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সাথে একসময়ের বে-আইনি কয়লার কারবারির ছবি রীতিমত ভাইরাল হল সমাজ মাধ্যমে।এর জেরে বিজেপিকে আক্রমন করছে বিরোধীরা।যদিও বিজেপি দাবি করেছে তাদের দল ও নেতার নামে পরিকল্পিত ভাবে কুৎস্যা করছে তৃনমূল সহ অন্যান্য রাজনৈতিক দল গুলি ।


দুর্গাপুরে দু’দিনের ঝটিকা সফরে আসেন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি অন্ডাল বিমানবন্দরে নামার পরে দুর্গাপুরের সিটিসেন্টারে একটি বে-সরকারি হোটেলে রাত্রিবাস করেন।সেখানেই কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বিজেপির দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই ও একসময়ের বে-আইনি কয়লার কারবারি জয়দেব খাঁ র একটি ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল শিল্পাঞ্চলে।

এই ছবি ভাইরাল হতেই বিজেপিকে আক্রমন শুরু করেছে বিরোধীরা।বিশেষ করে আক্রমনের ঝাঁজ বাড়িয়েছে তৃনমূল কংগ্রেস।

শাসক দলের স্থানীয় নেতা রমাপ্রসাদ হালদার বলেন,কয়লামন্ত্রী সকালে বললেন কয়লাচুরি রুখবে রাজ্য সরকার আর রাতে তিনিই কিনা কয়লা মাফিয়ার সাথে বৈঠক করলেন।তৃনমূল নেতা দাবি করেছেন এতেই স্পষ্ট দুর্গাপুরে তিনি এসেছিলেন সিন্ডিকেট ঠিক করতে ।

Related News

Also Read