Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

কাঁথিতে ওয়েসিস ক্লাবের সদস্যরা এক ড্রাগস বিক্রেতা সহ ৬ জন আটক

পূর্ব মেদিনীপুরের কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড চত্বরে বেশ কিছুদিন ধরে ড্রাগস ব্রাউন সুগারের রমরমা ব্যাবসা চলছে বলে অভিযোগে।এর জেরে প্রচুর যুবক বিপথে চলে যাচ্ছে ।

এই পরিস্থিতিতে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকার ওয়েসিস ক্লাবের সদস্যরা এক ড্রাগস বিক্রেতা মিরাজ আলি সহ ৬ নাবালক ও যুবককে আটক করেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে আরো বেশ কিছু নাবালক ও যুবক। কাঁথির ফায়ার ব্রিগেড এর কাছে একটি গোপন ডেরায় কেনাবেচা চলছিল। তারপরই ধরে ফেলে ক্লাবের সদস্যরা।

কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করেছে। অভিযোগ ড্রাগসের রমরমায় মাদকাসক্ত হয়ে পড়েছে এলাকার বহু কিশোর ও যুবক। আজকের ঘটনায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ এলাকায় ইতিমধ্যে তল্লাশি শুরু করে দিয়েছে। বিক্রেতা মিরাজ আলিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Related News

Also Read