Select Language

[gtranslate]
২৫শে আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ৯ই জুলাই, ২০২৬ )

জাতীয় সড়কের পাশে তেল গোডাউনে বিধ্বংসী আগুন

 

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের নন্দকুমার থানার বাখরাবাদ এলাকায় একটি তেল গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে।

এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বিধ্বংসী রুপ ধারন করে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হয়েছে। প্রাথমিক ধারনা ইলেকট্রিক শর্ট সার্কিটের কারনে আগুন লেগেছে। মোট দুটি দোকানে আগুন লাগে সাথে কয়েকটা বাইক পুড়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নন্দকুমার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানাগিয়েছে, কাটিং তেল মজুত করা ছিলো। অবৈধ ভাবে কাটিং তেল বিক্রি করছিলো।কোন হতাহতের খবর পাওয়া যায়নি

Related News

Also Read