Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

সারা ভারত গণতান্ত্রিক মহিলার সমিতি সম্মেলন 

কাঁথি শহরে সুকুমার সেনগুপ্ত ভবনে কাঁথি আঞ্চলিক শাখার উদ্যোগে সম্মেলন শুরু হয়। শহীদ বেদীতে মাল্যদান এবং মহিলা সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে। মহিলা সমিতির খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ু সম্পাদিকা ভবানী বেরা।

সম্মেলন শেষে কাঁথি শহর এবং কাঁথি পূর্ব এলাকা মিলিয়ে একটি আঞ্চলিক শাখা এবং কাঁথি পশ্চিমাঞ্চলকে নিয়ে অপর একটি আঞ্চলিক শাখা গঠন করা হয়। শহর এবং পূর্বের আঞ্চলিক শাখার সভানেত্রী নির্বাচিত হন অর্চনা গিরি ,সম্পাদিকা শ্যামলী মাইতি। অন্যদিকে কাঁথি পশ্চিম অঞ্চলকে নিয়ে আঞ্চলিক শাখার সভা নেত্রী নির্বাচিত হন সুষমা দোলোই , ভবানী পন্ডা সম্পাদিকা নির্বাচিত। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা অপর্না দাস সম্মেলনে তার উদ্বোধনী ভাষনে বলেন, গোটা দেশ সহ রাজ্যে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে ।

রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্বেও শিশু কন্যা এবং নারীদের উপর ধর্ষণ খুন লাগাতার লেগে আছে। বেশিরভাগ অংশের নির্যাতনকারী হচ্ছে তৃণমূল শাসক দলের ।ফলে দোষীরা শাস্তির হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে ।আড়াল করার জন্য শাসক দলের ভূমিকা নিন্দনীয়। সভায় সমাপ্তি বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলী সদস্যা ভবানী বেরা।

Related News

Also Read