পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতি আয়োজিত ‘কৃষ্ণ সাজো’ প্রতিযোগিতায় সোমবার অংশ নিল বালিঘাই এলাকার খুদে শিশুরা। মোট ১২৬ জন শিশু এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রসঙ্গত,
আবহমান কাল ধরে শ্রীহরি বা শ্রীকৃষ্ণ আমাদের কাছে কখনও ভগবান, কখনও ননীচোর নন্দলালা গোপাল আবার কখনও বা গোপবালক। তাই তাঁর জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে কেউ সেজেছে বংশীধারী, কেউ বা সুদর্শনধারী কেউ বা গোঠের রাখল। ননীচোরা থেকে বাল গোপাল। এভাবেই
এই অভিনব প্রতিযোগিতা দেখতে ভিড় করেন বহু মানুষ। বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া বলেন, শিশু বয়স থেকেই বাচ্চাদের মনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার কর্মকান্ড তুলে ধরতে প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও দূর দুরান্ত থেকে খুদে প্রতিযোগীরা অংশ নিয়েছেন। সফল প্রতিযোগিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে সেবা সমিতির তরফে। মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি অম্বিকেশ মহাপাত্র, বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা গুচ্ছইত, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, জেলা পরিষদের সদস্য প্রদীপ বর, বিশিষ্ট সমাজসেবী যাদব বর ও প্রকাশ রায়চৌধুরী প্রমুখ।






