Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। নন্দীগ্রামের পর দেশপ্রাণ ব্লকেও বিজেপি থেকে তৃনমূলে ।।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর অঞ্চলের দহসোনামুই বুথ তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন শীতলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ বর।বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি তথা তথা বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, ব্লক তৃণমূল কংগ্রেসের সহঃ সভাপতি দেবাশীষ ভূঞ্যা,অজয় সাহু,আনসার দপ্তরী,সুমন পন্ডা,বিমল বারিক,লক্ষ্মণ পয়ড়্যা,বিজয় কৃষ্ণ শীট,স্হানীয় পঞ্চায়েত সদস্যা খুকু রানী বর অর্ঘ্য বর প্রমুখ নেতৃবৃন্দ।



স্হানীয় বিজেপি নেতা চম্পক মন্ডল ডাঁর অনুগামী সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর হাতে দলীয় তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। জেলা সভাধিপতি উত্তম বারিক। দহসোনামুই গ্রামের সাথে সংযোগকারী রাস্তা মেরামতী ও ভগ্ন ব্রীজ নির্মাণে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে চন্ডীভেটী গ্রামে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটার সাথে সংযোগকারী রাস্তা সংষ্কারের জন্য টেন্ডার ডাকা হয়েছে বলে ঘোষণা করেন।



প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দহসোনামুই গ্রামের তপশীলি জাতিভুক্ত ও মৎস্য জীবি সম্প্রদায়ের মানুষজন সহ পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব আরোপ করতে হবে। মামুদ হোসেন তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ীতে বাড়ীতে গণসংযোগ সুনিশ্চিত করার আহ্বান জানান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জননেত্রী মমতা বন্দ্যোপাধয়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে অবাধ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষে সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের জনসংযোগ মজবুত করার অনুরোধ করেন মামুদ হোসেন।

Related News

Also Read