Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। জাতীয় যোগাসন প্রতিযোগিতায় কাঁথির সাফল্য ।।

কাঁথি মডেল ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র এবং কাঁথি শিশুমহলের প্রাক্তনী অর্কপ্রভ পাহাড়ী গত ৩-৪ জুন ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় (১৩-১৫ বছর বিভাগে) প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছে।

অর্কপ্রভ চ্যাম্পিয়ানস্ রাউন্ডে চ্যাম্পিয়ান হয়ে আগামী ১০ সেপ্টেম্বর ব্যাঙ্ককে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেয়েছে।

ইউনিভার্সাল যোগা স্পোর্টস্ ফেডারেশন আয়োজিত ইন্ডিয়া ন্যাশনাল যোগা স্পোর্টস্ চ্যাম্পিয়ানশিপ-২০২৩-এ সাফল্যের জন্য জাতীয় এই সংস্থার কর্মকর্তাগণ অর্কপ্রভকে
প্রতি মাসে এক হাজার টাকা করে পড়াশোনার খরচ এবং ব্যাঙ্কক যাওয়ার এক পিঠের বিমান ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংস্থার রাজ্য শাখা এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক পুরস্কার দেবে। প্রসঙ্গক্রমে এই প্রতিযোগিতায় পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সৌভিক গিরি ১৫-১৮ বছর বালক বিভাগে স্বর্ণপদক এবং ৪১-৫০ বছর মহিলা বিভাগে কাঁথি শিশুমহলের যোগ-প্রশিক্ষিকা নামালডিহা গার্লস্ হাই স্কুলের শিক্ষিকা সুনীতা দে সাঁতরা ব্রোঞ্জ পদক লাভ করে ব্যাঙ্কক যাওয়ার ছাড়পত্র পেয়েছেন।

কাঁথি শিশুমহলের যোগ-প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ্যা এই সংবাদ জানিয়েছেন।

Related News

Also Read