Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

দক্ষিনাঞ্চল দুর্গোৎসব কমিটির রক্ত দান শিবির 

বিজ্ঞান উন্নত হলেও রক্ত তৈরীর যন্ত্র আজও তৈরি হতে পারেনি। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ পরিবর্তন করা সম্ভব হয়েছে কিন্তু রক্ত তৈরি সম্ভব হয়নি। সেই কারণে রক্তদান করতে হয়।

কাঁথি শহরে দক্ষিনাঞ্চল দুর্গোৎসব কমিটি আয়োজনে রক্ত দান শিবির উদ্বোধন করে বুধবারএই যে মহতী রক্তদান উৎসব এর প্রসংশা করে এই কাজের জন্য তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কাঁথি পৌরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি। তিনি আরো বলেন এই দুর্গোৎসবে সকলে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করার আহবান জানান। শান্তিপূর্ণ ও সম্প্রীতির উৎসব এর আয়োজনের আহ্বান ও জানান।

এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা মহাকুমা হাসপাতালের সুপার ডাঃ অরূপ রতন করন। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা এবং তার সাবধানতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী সভাপতি অমিয় মাইতি, সম্পাদক গৌরমোহন জানা, কোষাধ্যক্ষ সুজিত নন্দ, পুষ্পেন্দু মাইতি, অসীম গুড়িয়া, পুষ্পেন্দু হাজরা, সোমনাথ প্রামানিক প্রমুখ। শিবিরে ২৫ জন মহিলা সহ ৬৯ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক।

Related News

Also Read