Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। ভুতুড়ে আগুন,সালিসী সভায় ১ কোটি টাকা জরিমানা ।।

প্রদীপ কুমার মাইতি :-কেন আগুন লাগলো তার জন্য সালিসি সভা,আর সেই সভার সিদ্ধান্তে ১ কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করা হল একটা পরিবারকে।আর এর জেরে ঘরছাড়া পরিবার ।পুলিশ সব জেনেও নীরব দর্শক !

চাঞ্চল্যকর ঘটনাটা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাঁইপাটে।

ঘটনার সূত্রপাত গত ৩০ জুলাই রাত সাড়ে ন’টার পর চাকীরহাটে কাশীনাথ চাকীর শ্রীহরি ডেকোরেটর্সের বিভিন্ন প্যান্ডেলের সামগ্রীতে আগুন লেগে যায়। ক্ষতি হয় অনেকটাই। পুলিশ এসেও কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারেনি। মালিকও বুঝতে পারেনি কি কারনে আগুন লেগেছে।

এরপরেই কাশীনাথ চাকীর পরিবার পূর্ব মেদিনীপুরের পালপাড়ায় সুকুমার মাইতি নামের এক গনৎকারের কাছে গণনা করতে যায়। সেখানে গণৎকার সুকুমার মাইতি চাঁইপাট এলাকার বাসিন্দা তারকনাথ আড়ি এই কান্ড ঘটিয়েছে বলে ডলফিন ডেকোরেটর্সের মালিক কাশীনাথ চাকীকে জানায়। এই ডেকোরেটার্সের মালিক বাড়ি ফিরে এলাকার মোড়লদের জানান গননায় দেখা গেছে তারকনাথ আড়ি নানের এই বৃদ্ধের কালো জাদুর কারনে অগ্নিকান্ড ঘটেছে। তারপরই তারকনাথকে নিয়ে নানা চাপ তৈরি করা হয় বলে অভিযোগ । গত ৬ আগষ্ট সন্ধ্যা থেকে তারকনাথ ও তার দুই ছেলে, ৯ মাসের শিশুর মা দিপালীর উপর প্রকাশ্যে জুলুম ও মারধোর শুরু হয় বলে অভিযোগ ওঠে। শয়ে শয়ে লোকের সামনে জোর করে স্বীকার করানোর দাবী করে সাদা কাগজে সই করে দলিল কেড়ে নিয়ে ১ কোটী ১০ টাকা জরিমানা দাবী করে।

ক্ষতিগ্রস্ত পরিবার দাশপুর পুলিশের সাহায্য চাইলে পুলিশ তাদেরকে বিন্দুমাত্র সহযোগিতা করেনি বলে অভিযোগ। বরং সব শুনে ওদের সঙ্গে মীমাংসা করে নিতে পরামর্শ দিয়েছেন দাসপুর পুলিশ আধিকারিক। ফলে সমস্যায় পড়েছে পুরো আড়ি পরিবার

Related News

Also Read