Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ।।

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা এলাকা সংলগ্ন বেলাশোল এলাকায় ফের হাতির হামলায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো।পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম অজিত মাহাতো, বয়স আনুমানিক ২৮ বছর, বাড়ি আমজোড় এলাকায়,জানা গিয়েছে বাড়ি বুধবার গভীর রাতে ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার ভোরে তার মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই পিড়াকাটা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Related News

Also Read