প্রদীপ কুমার সিংহ :- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের ৯১ তম জন্মদিন উপলক্ষে বারুইপুর মহকুমা হাসপাতালে একটি রক্তদান শিবিরে আয়োজন করা হয়। উদ্যোক্তা ছিল বারুইপুরে এক স্বেচ্ছাসেবি সংস্থা।সহযোগিতায় বারুইপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংক।

এপিজে আবদুল কালামের ৯১ তম জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির উদ্বোধনের আগে একটি কেক কাটা হয়। কেক কাটেন বারুইপুর মহিলা থানার আধিকারিক কাকলি ঘোষকুন্ডু, বারুইপুরে মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শ্যামল চক্রবর্তী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার অন্যান্য আধিকারিক সহ তার সহকর্মীরা।

রক্তদান শিবির শুরু হয় সকাল সাড়ে এগারোটার পর তা চলে দুপুর দুটো পর্যন্ত। এখানে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৮ জন রক্তদাতা রক্তদান করেন।

Post Views: 91





