পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -২ ব্লকের সৈকত নগরীট পর্যটনকেন্দ্র মান্দারমনিতে সমুদ্রে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক পর্যটকের। রবিবার দুপুর একটার দিকে মান্দারমনি সি বিচের সমুদ্রে স্নান করতে নেমে প্রবল ঢেউয়ের জন্য তলিয়ে যায় এক পর্যটক। তলিয়ে যাওয়ার পর পর্যটক জলে ডুবে যায়। কিছুক্ষণ পর উদ্ধার করে স্থানীয় হসপিটাল বালিসাইর বড়রাংকুয়া তে নিয়ে আসা হলে ওই পর্যটক কে মৃত ঘোষণা করেন চিকিৎসক ।
জানা গেছে ওই পর্যটকের নাম মনিশ কুমার বিহারের মোজাফফরপুর জেলা থেকে বেড়াতে এসেছিল মান্দারমনি। রবিবার দুপুরবেলায় বন্ধু-বান্ধবদের সাথে স্নান করতে যায় মান্দারমনি সি বিচে। স্নান করার সময় ঢেউয়ের জলে তলিয়ে যায়।তলিয়ে যাওয়ার পর তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করে এবং উদ্ধার করে স্থানীয় বালিসাই হসপিটালে নিয়ে আসে এবং সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।
মন্দারমনির একটি বেসরকারি হোটেলে ছিল তারা। এসেছিল শনিবার।
ঘটনার খবর পেয়ে বালিসাই হসপিটালে রামনগর থানার পুলিশ পৌঁছায়। রামনগর থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর রহস্য উদ্ধারের জন্য ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।






