Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

Breaking :-মান্দারমনি সমুদ্র স্নানে নেমে তলিয়ে গেল পর্যটক, নিখোঁজ ১

সৈকত শহর মান্দারমনিতে বেড়াতে এসে সলিল সমাধি হল এক পর্যটক যুবকের।এক মহিলা পর্যটক এখনো নিখোঁজ।মৃত যুবকের নাম প্রীতম শীট (২৫),বাড়ি ঝাড়গ্রাম।


জানা গেছে পাঁচ বন্ধু ও এক বান্ধবী মিলে সোমবার মান্দারমনি বেড়াতে আসে।এই পাঁচ জন পার্কিং রিসোর্ট বলে একটি হোটেলে ওঠে। মংলবার সকালে উত্তাল সমুদ্রে এগারোটা নাগাদ স্নানে নামলে প্রীতম তলিয়ে যায়।বিশয়টা নজরে আসতেই নুলিয়ারা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।আরো জানা গেছে মৃত যুবকের সাথে বৃষ্টি জানা (১৮) নামে এক মহিলা পর্যটকও স্নান করতে নেমে ছিলো।সেই মহিলা এখনো নিখোঁজ রয়েছে বলে সূত্রে মারফত জানা যায়।

Related News

Also Read