Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার 

প্রদীপ কুমার সিংহ 

এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে চম্পাহাটি রেল স্টেশনের কাছে ফুটবল খেলা মাঠের পাশে। বৃহস্পতিবার সকালে চম্পাহাটি স্টেশনের কাছে ফুটবল খেলার মাঠের পাশে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখে মাঠে ফুটবল খেলতে আসা খেলোয়াড়রা। প্রথমে তারা মনে করেছিল মদ্যপ অবস্থা শুয়ে আছে ওই বৃদ্ধ। কিন্তু পরে ওই বৃদ্ধকে অচৈতন্য অবস্থায় পড়ে আছে তাদের ডাকে কোন সাড়া দিচ্ছে না। পাশে শিশি পড়ে আছে। তখন তাদের সন্দেহ হয়।তারা চম্পাহাটি রেল স্টেশনে মাস্টারকে খবর দেয়। স্টেশন মাস্টার সোনারপুর জিআরপি কে খবর দেয়। সেইসঙ্গে বারুইপুর থানায় খবর দেয়।তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন চম্পাহাটি এলাকার মানুষ নন উনি। কোথায় বাড়ি নাম ঠিকানা কিছুই বলতে পারেনি স্থানীয় বাসিন্দারা। তবে ওই বৃদ্ধ পোশাক দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মানুষ।পুলিশ মনে করছে কীটনাশক খেয়েই আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ। পুলিশ দেহটি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশ বৃদ্ধের নাম ঠিকানা জানা তদন্ত শুরু করেছে।

Related News

Also Read