Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। মংলামাড়ো মেলাতে গণবিবাহ ।।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের মংলামাড়ো ঐকতান ক্লাব পরিচালিত মংলামাড়ো মেলার অনুষ্ঠান মঞ্চে প্রত্যেক বছর গণবিবাহের আয়োজন করা হয়। এই বছর সেই উদ্যোগ ২২ বছরে পা দিয়েছে। এবছর আদিবাসী সম্প্রদায়ের পাত্র-পাত্রীরা উপস্থিত ছিল এই গণবিবাহে।মোট ২ জোড়া বিয়ে সম্পন্ন হয়।

মঞ্চে পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুরের দুই জোড়া নবদম্পতি বিবাহ হয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বরগদা গ্রামের পাত্র সুজয় ঘোড়াই-এর সঙ্গে ভগবানপুর বিধানসভার কুলবেড়িয়া গ্রামের পাত্রী পূর্ণিমা আড়ি-র বিয়ে হয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা-র সূর্যকান্ত বাসকে-এর সঙ্গে পাত্রী দেবরার ধীতগেড়্যা গ্রামের শ্রাবন্তী হানাগা-এর বিয়ে হয়।

পাত্র-পাত্রীকে আশীর্বাদ করার জন্য সোনার গহনা থেকে খাট বিছানা আলমারি সব কিছুরই আয়োজন ছিল। এদিন সন্ধ্যায় চিস্তিপুর বাস স্ট্যান্ড থেকে থেকে পাত্র -পাত্রীদের টোটো’তে সাজিয়ে নিয়ে যাওয়া হয় মংলামাড়ো মেলা কমিটি অনুষ্ঠান মঞ্চে।

সেখানেই একদিকে পুরোহিতের মন্ত্র ও ধর্মীয় রীতি মেনে বিবাহ সম্পন্ন হল। মেলার বিবাহ মঞ্চে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ও ব্লকের বিডিও পারিজাত রায়ের উপস্থিতিতে শুভ বিবাহ সম্পন্ন হয়।



এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পটল কুমার আদক,পালপাড়া কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি দে,আয়োজক সংস্থার চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ আলি, সভাপতি অভিজিৎ পড়্যা ও সম্পাদক মুক্তিরঞ্জন বেরা প্রমুখ।

Related News

Also Read