Select Language

[gtranslate]
২৭শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ১১ই জুলাই, ২০২৬ )

লরি চালকের তৎপরতায় প্রাণ বাঁচলো বাইক আরোহীর

লরির সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের মুখোমুখি সংঘর্ষ। লরি চালকের তৎপরতায় প্রাণে বাঁচলো বাইক চালক ও আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে দুপুর ১২ টা নাগাদ দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ভূপতিনগর থানার নাজির বাজারের কাছে।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে দুই বন্ধু দিঘা বেড়াতে এসেছিল। দিঘা থেকে কলকাতা ফেরার সময় নাজির বাজারের বাস স্টপেজ পেরিয়ে একটি গাড়ি কে ওভারটেক করতে গেলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে বাইক সহ চালক ও আরোহী ছিটকে লরির নিচে ঢুকে যায় বাইক চালক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক ও আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে। ট্রাক চালকের তৎপরতায় লরিটিকে দাঁড় করিয়ে দেয়। সেই কারণে বাইক আরোহী প্রাণে বেঁচে যায়।

 

স্থানীয় মানুষ জন তৎপরতার সঙ্গে বাইক আরোহীকে ট্রাকের তলা থেকে বের করে বাইক চালাবো আরোহী কে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। ঘটনাস্থলে ভূপতিনগর থানার পেট্রোলিং পুলিশ পৌঁছে যায়। বাইক চালক ও আরোহী দুই বন্ধু। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Also Read