Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। ফের ২০ বছর পর স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে পদযাত্রা ।।

ইন্দ্রজিৎ আইচ:- ‘হাঁটো সুস্বাস্থ্যের সন্ধানে, বাঁধো মানবতার বন্ধনে’ শিরোনামে পদযাত্রা হবে ৭ এপ্রিল কলকাতায়। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজ্য ব্যাপী সংস্থার ৩২টি কেন্দ্রে এই পদযাত্রা হবে। ওই দিন কলকাতায় কেন্দ্রীয়ভাবে সকাল সাড়ে আটটায় ধর্মতলার ওয়াই চ্যানেলে জমায়েত হবে সবাই।


পদযাত্রা রওনা দেবে মৌলালির মোড়ে হোমের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানেই পদযাত্রা শেষ হবে।

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এ খবর জানিয়েছেন সংস্থার সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামী। তিনি তার ভাষণে ১৯৫২ সালে হোমের শুরু হওয়া থেকে আজ পর্যন্ত হোমের নানাবিধ কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বর্তমানে হোমে সর্বসাধারণের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেকথাও তিনি উল্লেখ করেন।


সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অমিতাভ ভট্টাচার্য, ডাঃ তৃষিত রায়, ডাঃ পবিত্র গোস্বামী, শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা দেবশঙ্কর হালদার, ডাঃ গৌতম মুখোপাধ্যায় প্রমুখ।

Related News

Also Read