Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। কলকাতা প্রেস ক্লাবে নবম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৩ ।।

ইন্দ্রজিৎ আইচ :- ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তার প্রতিশ্রদ্ধা জানিয়ে কলকাতা প্রেসক্লাবে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নবম ভারত গৌরব অনন্য সন্মান-২০২৩। রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট যৌথ উদ্যোগে।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ড. এস.কে শাহনাওয়াজ মোল্লা, সূর্য্যকান্ত চ্যার্টাজী, অমল কে ভৌমিক, সংস্থার সভাপতি শ্রীলগ্না মিশ্র দেব, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সম্পাদক শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অনন্যরা।

এবারের ভারত গৌরবে স্বর্নপদক প্রাপকেরা হলেন-বিশ্বরুপ সিনহা, অমল কে ভৌমিক, রাজীর শ্রাবণ, পি. শাশ্বতী, রূপা দও চৌধুরী, প্রদীপ বড়াল, ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায়ের। আর রৌপ্য পদক প্রাপকেরা হলেন-কৃষ্ণকলি বন্দোপাধ্যায়, ড.এস.কে শাহনাওয়াজ মোল্লা,
অভিজিৎ বন্দোপাধ্যায়, স্বরূপ রায়, ডাঃ পার্থ চ্যাটার্জি ও লেখা চ্যাটার্জি।

তাছাড়া উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জী , গোপীনাথ ধর, সুশান্ত রায়, বংশীবদন চট্টোপাধ্যায়ের, তনুশ্রী ধর,
রুবী মল্লিক, দেবব্রত রায় চৌধুরী সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও সহ-সম্পাদক শুভ্রা নায়েক।

Related News

Also Read