Select Language

[gtranslate]
৩রা ফাল্গুন, ১৪৩২ সোমবার ( ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মারিশদায় বিকাশ চন্দ্র বেজের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ বিজেপির মহিলাদের

পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায় তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজ–এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির মহিলা কর্মী–সমর্থকেরা। কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে আজ তাঁর কুশপুত্তলিকায় ঝাঁটা ও জুতো প্রহার করে প্রতিবাদ জানান তাঁরা।

 

গত সপ্তাহে তৃণমূল পরিচালিত কানাইদিঘী গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে শারীরিক হেনস্থার অভিযোগে অভিযুক্ত হন বিকাশ চন্দ্র বেজ। ঘটনাটির অডিও ক্লিপ সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর সেটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর জেলাজুড়ে শুরু হয় তীব্র নিন্দা।

 

এই ঘটনার প্রতিবাদে আজ কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতি অফিসের সামনে প্রতিবাদ মঞ্চে যোগ দেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস এবং বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল সহ অন্যান্য কর্মী–সমর্থকরা।

 

বিজেপির পক্ষ থেকে কাঁথি তিন নম্বর ব্লকের বিডিও-র কাছেও একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।

Related News

Also Read