Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

সমুদ্রের হঠাৎ জলোচ্ছ্বাস দেখে খুশি পর্যটকেরা।

তীব্র গরমের মধ্যেও  পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় বেড়াতে আসা পর্যটকেরা খুশী।খুশী কারন সমুদ্রের বিশাল বিশাল জলোচ্ছ্বাস ।

গোটা বাংলা এখন তীব্র দাবদাহে পুড়ছে। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা মানুষজনের। হাহাকার দেখা দিয়েছে, কবে আসবে বৃষ্টি?‌ এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘে ঢেকে গিয়েছে। বইছে ঠাণ্ডা বাতাস। কিন্তু বৃষ্টির দেখা নেই। গরমে যাঁরা সমুদ্রসৈকত দিঘায় গিয়েছেন তাঁরা আজ হঠাৎ আশ্চর্য ঘটনার সাক্ষী থেকেছেন। আজ, মঙ্গলবার দিঘার সমুদ্রে হঠাৎ জলোচ্ছ্বাস দেখা যায়। আর তা দেখতে উপচে পড়ল ভিড়। এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে। আর তাতেই আত্মহারা পর্যটকরা। ওই জলের মধ্যেই স্নান সেরে আনন্দ উপভোগ করেন পর্যটকরা।

Related News

Also Read