Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

উত্তর দারুয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঘরের ভেতর থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে কাঁথি শহরে ২ নম্বর ওয়ার্ড এর উত্তরদারুয়া গ্রামে। সূত্রের খবর গুরুপদ গির (২৫) কে পরিবারের লোকেরা ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখে। প্রতিবেশীরা জড়ো হয়ে ফাঁসি থেকে নামিয়ে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের নির্দেশ দেয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে এটি আত্মহত্যা নাকি হত্যা। মৃত্যুর আসল রহস্য উদ্ধারে পুলিশ শতপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছ বলে জানা গেছে।

Related News

Also Read