দেশপ্রাণ মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের অ্যাওয়ারনেস ক্যাম্প এবং ফ্রি মেডিকেল চেকআপ হয় মঙ্গলবার। এছাড়া গ্রামবাসীদের মধ্যে মশারি বিতরণ এবং প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের খাতা পেন বিতরণ করা হয়। এদিন ২১০ জন ছাত্র-ছাত্রী ফ্রি মেডিকেল ক্যাম্পে সুগার, ব্লাড গ্রুপ এবং প্রেসার চেক করা হয়।
উপস্থিত ছিলেন কাঁথির তিন নম্বর ব্লকের জয়েন বিডিও প্রসেনজিৎ নন্দী , ব্লক মেডিকেল অফিসার ডাক্তার আবু সুফিয়ান, কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর , এনএসএস কো অর্ডিনেটর অধ্যাপক অশোক গিরি , কলেজ পরিচালন কমিটির সদস্য সৌম্য মাইতি, অধ্যাপিকা সাত্ত্বিকা ওঝা মাইতি, ছাত্র সংসদের পক্ষে ছিলেন নিমাই দাস, নিতাই বারিক, শেখ জাবেদ, অসীম মন্ডল, অনুরাগ গিরি, সৌরভ জানা, নেহা জানা, শ্রেয়া কুন্ডু, অর্পিতা মন্ডল, পায়েল গিরি, সুপ্রীতি দে , বিজয় মণ্ডল, অরিন্দম দেবনাথ প্রমূখ






