নিজের ৪০তম জন্মদিনটি ইনহাউস রক্তদান শিবির সংগঠিত করে পালন করলেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিচালিত এফ. এফ. ই লিভিং ব্লাড ব্যাংক ইনচার্জ সুনীল দাস। মাত্র তিন দিনের প্রস্তুতিতে কাঁথি ব্লাড সেন্টারে এই ইনহাউস রক্তদান শিবিরটি সংগঠিত হয়। এই শিবিরে ১৮ জন মহান রক্তদাতা রক্তদান করেন।জন্মদিনে প্রথমে নিজে রক্ত দান করে শিবিরের সূচনা করেন সুনীল দাস।এছাড়া যারা রক্তদান তারা হলেন সুরজ মাইতি,বিপ্লব মান্না,শঙ্কর বেরা,মানস কান্তি দাস,ভক্ত দাস,প্রজ্ঞানন্দ বিশাল,নিমাই গিরি,বেনি মাধব দাস,প্রীতম সরঙ্গী,শিব কুমার পতি,ইন্দ্রজিৎ পাড়াই, সৌমিক গায়েন,অরূপ প্রধান,প্রদীপ মান্না,সেক হারেস,তপন প্রধান ও অশোক দাস। কাঁথি ব্লাড সেন্টারে সর্বক্ষণ উপস্থিত থেকে শিবিরটি সম্পন্ন করেন ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর সভাপতি তেহেরান হোসেন,কার্যকরী কমিটির সদস্য মুস্তাক আলী খান,সুভাষ রায়,প্রিয়ম দত্ত, দেবিকা মুদি প্রমুখ। রক্তদান শিবির চলাকালীন বিভিন্ন সময়ে ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে সুনীল দাসকে শুভেচ্ছা জানান দেশপ্রাণ এডুকেশন ফোরামের কর্ণধার দীপু খান, অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কর্ণধার সেক নূর ইসলাম,গৃহশিক্ষক কল্যাণ সমিতির কর্ণধার বিপ্লব মান্না প্রমুখ। সুনীল দাস বলেন,” রক্তদান আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত আছি। আমাদের সংস্থা ফেয়ার ফিল্ড এক্সলেন্স পরিচালিত লিভিং ব্লাডব্যাংকের মাধ্যমে গত প্রায় দুমাস নিয়মিত ভাবে আমরা মানুষকে রক্তের ব্যবস্থা করে দিচ্ছি। তীব্র রক্ত সংকট চলছে।

বিপদাপন্ন মানুষ এক ইউনিট রক্তের জন্য হন্যে হয়ে ঘুরছেন। এই সংকটের সময়ে সামান্য হলেও যাতে মানুষের উপকার হয় সেই ভাবনা থেকে আমার জন্মদিনে রক্তদান শিবির করার কথা ভাবি। আমার প্রিয় সংস্থা ফেয়ার ফিল্ড এক্সলেন্স এর পূর্ণ সহযোগিতায় এই শিবিরটি সুন্দর ভাবে সম্পন্ন হয়। সকল রক্ত দাতার কাছে আমি কৃতজ্ঞ। তেহেরান হোসেন বলেন,” আমাদের সংস্থার প্রত্যেক সদস্যই নিজ নিজ বিশেষ দিনে সামাজিক দায়বদ্ধতার নিদর্শন রাখার চেষ্টা করেন। চারদিন আগে সুনীলবাবু রক্তদান শিবির সংগঠিত করার ইচ্ছা প্রকাশ করেন। আমাদের সংস্থা উনার এই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সচেষ্ট হয়। শুধু রক্তদান শিবির আয়োজন করা নয়,নিজে সর্বাগ্রে রক্তদান করে সুনীল বাবু সমাজের কাছে একটি উদাহরণ তৈরি করলেন।” সম্পাদক সনাতন জানা সুনীল দাস কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সকল রক্তদাতাকে ধন্যবাদ জানান।






