Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

মহিলা পর্যটক লাঞ্ছনার প্রতিবাদে ঝাঁটা হাতে বিজেপি।

মহিলা পর্যটককে লাঞ্ছনার প্রতিবাদে এবং নরাধমদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে দিঘায় ঝাঁটা হাতে মিছিল করলো বিজেপি।কর্মীদের সেই মিছিল ও থানা ঘেরাও কর্মসূচীতে পা মেলান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, রবিবার এক পর্যটককে সস্তায় হোটেল পাইয়ে দেওয়ার নামে, ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে, তাঁর সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, সৈকত সুন্দরী দিঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পর্যটকদের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁদের নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই এবার ঝাটা হাতে পথে নামলে বিজেপি।

Related News

Also Read