Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। শিশু মহলের প্রশিক্ষিকাদের সাফল্য ।।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতা দিবসে নদীয়ার নবদ্বীপের পীরতলা নিউ ক্লাব আয়োজিত সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় কাঁথি শিশু মহলের যোগ-প্রশিক্ষিকা সুনীতা দে সাঁতরা (৪০ বছর ঊর্ধ্ব গ্রুপে) প্রথম এবং পাপিয়া বর্মন (২৫ থেকে ৪০ বছর গ্রুপে) চতুর্থ স্থান অর্জন করলেন। 

অপরদিকে কাঁথি আর.কে. যোগা অ্যান্ড কালচারাল এসোসিয়েশন আয়োজিত সারা বাংলা অনলাইন ক‍্যুইজ প্রতিযোগিতায় সফল ১০ প্রতিযোগীর মধ্যেও কাঁথি শিশু মহলের এই দুই যোগ- প্রশিক্ষিকা পাপিয়া বর্মন (প্রথম স্থান) এবং সুনীতা দে সাঁতরা (তৃতীয় স্থান) সাফল‍্য অর্জন করেছেন।

কাঁথি শিশু মহলের সম্পাদক নটেন্দ্রনাথ মাঝি সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ দুই প্রশিক্ষিকার সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Related News

Also Read