যুবকের মৃতদেহ ঘিরে উত্তাল হয়ে উঠল কাঁথি ১ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের জুনবনি গ্রাম।কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তাল পরিস্থিতি সামাল দেয়।
ঘটনা প্রকাশ জুনবনি গ্রামের যুবক গৌরশংকর গিরি গত ৪ ডিসেম্বর ঘাস মারার ঔষধ পান করে নেয়। পরিবারের লোকেরা জানতে পেরে তাকে প্রথমে ব্লক স্বাস্থ্যকেন্দ্র মাজনায় নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসক।
কাঁথি মহকুমা হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে চিকিৎসা চলাকালীন ১২ ডিসেম্বর শুক্রবার ভোর সাড়ে চারটা নাগাদ যুবকের মৃত্যু হয় বলে পরিবারের লোকেরা জানিয়েছে। শুক্রবার রাত বারোটা নাগাদ তার মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে আসে। মৃত দেহ গ্রামে এলে এলাকাবাসীর অভিযোগ ক্ষোভে ফেটে পড়ে এই যুবক গ্রামবাসীর প্রচুর কাজ কর্ম করে দিত বিনাশ্রমে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনুপম বেরার ছায়া সঙ্গী হয়েছিল।
গ্রামবাসীর দাবি অনুপম বেরার কন্যার সঙ্গে তার প্রেম হয়। পরবর্তীকালে তাকে বিয়ে দিতে না চাওয়ায় যুবক বিষ পান করে নেয়। ৪ ডিসেম্বর বিষপান করলে তাকে প্রথমে ব্লক স্বাস্থ্য কেন্দ্র মাজনাতে নিয়ে আসে সেখানে অবস্থার অবনতি হলে কাঁথি মহাকুম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক তাকে সেদিনই রাতে কলকাতার এস এস কে এম হাসপাতালে পাঠায়। সেখানে শুক্রবার ভোর রাতে মৃত্যু হয় তার। শুক্রবার রাত্রি বারোটা নাগাদ যুবকর মৃতদেহ জুনবনি গ্রামে পৌঁছলে বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী।
গ্রামবাসী দাবি করে ষড়যন্ত্র করে যুবককে আত্মঘাতী হতে বাধ্য করেছে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। তাকে গ্রেফতার না করলেই বিক্ষোভ থামবে না। দাবি উঠে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থার জন্য। অবশেষে পুলিশ বাহিনী অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অনুপম বেরা কে আটক করে। কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান বলেন পঞ্চায়েত সদস্য অনুপম বেরা কে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে তাকে গ্রেফতার করা হতে পারে।





